তাজমহল নিয়ে মামলা, শুনানিতে সময় চাইল সরকার পক্ষ-রেডিও তেহরান
(রেডিও তেহরান): পৃথিবীর অন্যতম বিখ্যাত স্মৃতিসৌধ ভারতের আগ্রার তাজমহল নিয়ে মামলা শুনানিতে সময় চাইল সরকারপক্ষ।
আজ (বুধবার) আগ্রার সিভিল জজ সিনিয়র
ডিভিশনের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে তাজমহলকে 'ভগবান
অগ্রেশ্বর মহাদেব নগ্নাথেশ্বর বিরাজমান তেজোমহালয় মন্দির' বলে ঘোষণার
দাবিতে আবেদন দাখিল করেছে বাদীপক্
ষ।
লখনৌয়ের আইনজীবী হরিশঙ্কর জৈন, রঞ্জনা
অগ্নিহোত্রী, সুধা শর্মা, রাহুল শ্রীবাস্তব, অখিলেন্দ্র কুমার দ্বিবেদী এবং
পঙ্কজ কুমার বর্মা আদালতে বাদীপক্ষ হয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে
আদালত ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক জরিপ
বিভাগকে জবাব দেয়ার জন্য নোটিস দিয়েছে।
আজ বুধবার এই মামলার শুনানিতে বিবাদী
সরকারপক্ষ এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের আইনজীবী অঞ্জনা শর্মা
ওকালতনামা পেশ করে এ নিয়ে সময় দেয়ার জন্য আবেদন জানান।
সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল
জজ সিনিয়র ডিভিশন ড. জয়া পাঠক সময় দেয়ার দাবি মেনে এ মামলার পরবর্তী
শুনানি আগামী ১৫ জুলাইতে নির্ধারণ করেছেন।
এদিকে, আদালতে এ ধরণের বিতর্কিত পিটিশন
জমা পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে পর্যটন সংস্থাগুলো। অ্যাপ্রুভড গাইড
এসোশিয়েসন- এর কর্মকর্তা শামসুদ্দিন এবং বীরেশ্বর নাথ ত্রিপাঠি ১১০ ধারা
অনুযায়ী এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন।
শামসুদ্দিন জানিয়েছেন, ‘সারা ভারতের সব
চেয়ে বড় আকর্ষণ তাজমহল। একে বিতর্কিত করা উচিত নয়। তাজমহলকে যদি বাবরী
মসজিদের মত বিতর্কিত করে তোলা হয়, তাহলে পর্যটনে এর ক্ষতিকর প্রভাব পড়বে।’
রেডিও তেহরান/এমএএইচ/এআর/১৩

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন