রংপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
রংপুর: রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবরের সিটি রিপোর্টার রবিউল ইসলাম রোমানকে (৩০) রোববার রাতে অটো থেকে নামিয়ে ব্যাপক মারধোর করে তা মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন
।আহত সাংবাদিক রবিউল ইসলাম রোমান জানান, রোববার রাতে অফিস থেকে বুড়িরহাটে বাড়ি ফেরার পথে কদমতলীতে স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হকের সামনে স্থানীয় গাজা ব্যবসায়ী গোলাপ, জহরুল ও নয়নসহ ১০/১২ জন সন্ত্রাসী আমাকে অটো থেকে জোড়পূর্বক নামিয়ে রড, হকিস্টিক ক্রিচ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কোপাতে থাকে। এ সময় তারা বলে তোর এত সাহস কাউন্সিলরের বিরুদ্ধে খবর লিখিস। একপর্যায়ে তারা আমাকে হত্যার জন্য পাশের পাটক্ষেতে নিয়ে যেতে থাকলে পথচারীরা তাদের বাঁধা দেয়। এ সময় তারা আমাকে আজ বেঁচে গেলি, তোর মরণ আছে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।
আহত সাংবাদিক রোমান বর্তমানে হাসাপাতালের চতুর্থ তলার ১৫ নং সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আহত সাংবাদিক আরোজানান, বাড়ি যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে অটো ওঠার পর রংপুর ডক্টরস ক্লিনিকের সামনে কাউন্সিলর ফজলু তার মোটরসাইকেলের আলো আমার ওপর বেশ কিছুক্ষণ স্থির করে রাখে। এ সময় আরো একজন অচেনা যুবক অটোতে ওঠে। পরবর্তীতে সেসহ কাউন্সিলরের বাড়ির আশেপাশের সন্ত্রাসীরা আমাকে অটো থেকে নামিয়ে মারধর করে। এ সময় তারা আমার পরিচয়পত্র এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
রোমান জানান, কাউন্সিলর ফজলুর বিরুদ্ধে বুড়িরহাটের শফিকুল ইসলাম হত্যাকাণ্ড, নারী ঘটিত এবং বুড়িরহাট স্কুলে নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে তিনি ও তার লোকজন আমাকে মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিলেন।
এ ব্যপারে কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ আবদুল কাদের জিলানী জানান, বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন। পৃথক পৃথক বিবৃতিতে রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাসুদ উর রহমান মিলু, সেক্রেটারি মোজাফফর হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সেক্রেটারি মাজহারুল মান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রবিউল হোসেন সরকার বাবলু সাংবাদিক রোমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন