সাড়ে ৬ লাখ চারা বুনে বিশ্ব রেকর্ড করল ইকুয়েডর-রেডিও তেহরান
(রেডিও তেহরান): লাতিন
আমেরিকার দেশ ইকুয়েডরের জনগণ একদিনে প্রায় সাড়ে ছয় লাখ গাছের চারা বুনে
নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। দেশটির প্রেসিডেন্ট র্যাফেল কোরেরা এ কথা
জানিয়েছেন। পুন বনায়ন কর্মসূচির আওতায় দেশটিতে এ সব চারা রোপণ করা হয়েছে।
প্রেসিডেন্ট কোরেরা জাতির উদ্দেশ্যে দেয়া
সাপ্তাহিক ভাষণে এ কথা জানান। তিনি বলেন, পুনবনায়ন
তৎপরতার ক্ষেত্রে
ইকুয়েডর গিনিস রেকর্ড ভঙ্গ করেছে। শনিবার সারা দিনব্যাপী সমগ্র ইকুয়েডরে
নানা প্রজাতির উদ্ভিদের চারা বোনা হয়েছে বলেও জানান তিনি।
দেশটির পরিবেশমন্ত্রী লোরেনা তাইপা জানান,
দুই হাজারের বেশি হেক্টর জমিতে গাছের চারা বোনার এ তৎপরতায় ৪৪,৮৮৩ জন
মানুষ অংশ নিয়েছেন। আন্দ্রেজ পর্বতমালা, প্রমত্ত আমাজন নদীর অববাহিকা
সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বৈচিত্র্যময় ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের
অধিকারী এ দেশে একদিনে ছয় লাখ ৪৭ হাজার দুইশ’ ৫০টি চারা বোনা হয়েছে।
গিনিস কর্মকর্তারা জানিয়েছেন, চারা বোনার ক্ষেত্রে এর আগে রেকর্ড করেছিল ফিলিপাইন এবং তা গতবছরই করা হয়েছিল।#
রেডিও তেহরান/সমর/১৭

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন