আই এস জঙ্গিদের ইউরোপে পাচারের অভিযোগ
-BBC NEWS
ভূমধ্যসাগর দিয়ে ইসলামিক স্টেটের জঙ্গিদের ইউরোপে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লিবিয়ার সরকারের একজন উপদেষ্টা।
বিবিসিকে
দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা আব্দুল বাসিত হারুন বলেছেন, অভিবাসীদের
বহনকারী নৌকায় করে পাচারকারীরা এই জঙ্গিদের পাচার করছে।
এর আগে ইটালি ও মিশরের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এসব নৌকায় করে জঙ্গিরা ইউরোপে আসতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, লিবিয়া সরকারের উপদেষ্টার এই বক্তব্যের সত্যতা যাচাই করে দেখা খুব কঠিন।
মি. হারুন বলেছেন, উত্তর আফ্রিকার বিভিন্ন পাচারকারীর সাথে কথা বলেই তিনি এটা জানতে পেরেছেন।
উত্তর আফ্রিকার সেসব এলাকা ইসলামিক স্টেটের জঙ্গিদের নিয়ন্ত্রণে।
উপদেষ্টা মি. হারুন বলেন, পাচারকারী চক্রের কাছ থেকে অর্থ নিয়ে আই এস তাদেরকে ভূমধ্যসাগরে কার্যক্রম চালাতে দিচ্ছে।
ধারণা করা হয়, এবছরেই ৬০,০০০ মানুষ ভূমধ্যসাগর পার হয়ে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেছে।
বিবিসি রেডিও ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে মি. হারুন বলেছেন, আই এস তাদের যেসব লোকজনকে ইউরোপ পাঠাতে চায় তাদেরকে পাচার করতে এসব নৌকা ব্যবহার করছে। কারণ ইউরোপীয়ান পুলিশের আসলে জানা নেই কে আই এসের জঙ্গি আর কে একজন সাধারণ শরণার্থী।
ইরাক ও সিরিয়ার একটি বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে আই এস। তবে লিবিয়াতে তারা সম্প্রতি সক্রিয় হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন