উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর-(রেডিও তেহরান)
(রেডিও তেহরান): উত্তর কোরিয়ার
প্রতিরক্ষামন্ত্রী হিউন ইয়োং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিমান
বিধ্বংসী কামানের গোলা দেগে কার্যকর করা হয় চোলের মৃত্যুদণ্ড। উত্তর
কোরিয়ার নেতা কিম জং-উনকে অসম্মান করা এবং বিশ্বাসভঙ্গের দায়ে তাকে
প্রাণদণ্ড দেয়া হয়। দক্ষিণ কোরিয়ার ইয়োনহোপ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে
।
এর আগে সামরিক বাহিনীর মহড়া চলাকালে ঝিমুতে দেখা গেছে চোলকে। এ ছাড়া, তিনি কয়েক দফা কিমের সঙ্গে তর্কও করেছেন।
খবরে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল শত শত
কর্মকর্তার সামনে তার প্রাণদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার সংসদীয়
কমিটিকে আজ (বুধবার) এ তথ্য দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল
ইন্টেলিজেন্স এজেন্সি বা এনআইএস উপ পরিচালক হান কি-বিওম।
২০১২ সাল থেকে তিনি প্রতিরক্ষামন্ত্রীর
দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, এক বছর আগে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী
বিষয়ক মন্ত্রীর দায়িত্বও তাকে দেয়া হয়েছিল।
অবশ্য, তার মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি উত্তর কোরিয়ার সূত্র থেকে নিশ্চিত করা যায় নি।#
রেডিও তেহরান/সমর/১৩

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন