অনন্তকে ভিসা না দেওয়ার কথা স্বীকার করেছে সুইডেন-BBC NEWS
বাংলাদেশের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশের সাম্প্রতিক ভিসার আবেদন প্রত্যাখান করার কথা স্বীকার করেছে সুইডেন।
ব্লগার
অনন্ত বিজয় দাশের হত্যার পর সুইডেন সরকার আজ একটি বিবৃতি জারি করে বলেছে
তারা মিঃ দাশের ভিসার আবেদন প্রত্যাখান করেছিল, কিন্তু তিনি নিরাপত্তার
কারণে সুইডেনে আশ্রয় চেয়ে কোনো আবেদন জানান নি।এই বিবৃতিতে সুইডেনের সরকার বলেছে তার হত্যার ঘটনা খুবই
মর্মান্তিক।
সুইডিশ সরকার এই বিবৃতিতে জানিয়েছে মিঃ দাশ আশ্রয়ের আবেদন জানালে তারা তা মূল্যায়ন করে দেখতেন।
সুইডেনে লেখকদের সংগঠন 'পেন' গতকাল মঙ্গলবার তার হত্যাকাণ্ডের পর জানায় মিঃ দাশের স্টকহোম যাওয়ার জন্য ভিসার আবেদন সুইডেন সরকার প্রত্যাখান না করলে তিনি গতকাল বাংলাদেশের বদলে সুইডেনে থাকতেন।
সিলেটের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে গতকাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় নিজের বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল স্থানীয় একটি ব্যাংকে যাওয়ার পথে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে।
এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন