‘বড়ই অসহায় লাগে, চারিদিকে শুধু মৃত্যুক্ষুধা'-dw.de - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

‘বড়ই অসহায় লাগে, চারিদিকে শুধু মৃত্যুক্ষুধা'-dw.de


ব্লগওয়াচ

‘বড়ই অসহায় লাগে, চারিদিকে শুধু মৃত্যুক্ষুধা'-dw.de

বাংলাদেশে আবারো খুন হলেন একজন ব্লগার৷ অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মাত্র আড়াই মাসের মাথায় সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ নিয়ে উত্তাল ফেসবুক, টুইটার৷
পিনাকী ভট্টাচার্য ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘এক ঘণ্টা আগে অনন্ত বিজয় নামে একজন ফেসবুকারের লেখা আমার নিউজ ফিডে আসলো৷ আগে কখনো তাঁর
লেখা দেখেছি বলে মনে হয়নি৷ লক্ষণীয় লাইক এবং শেয়ার৷ লেখাটা বেশ৷ আমিও লাইক দিলাম৷ মুহূর্ত পরেই নিউজফিডে খবর অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ উদভ্রান্তের মতো তাঁর টাইমলাইনে গেলাম৷ যেই স্ট্যাটাসে লাইক দিয়েছিলাম, সেটা মাত্র তিন ঘণ্টা আগে লেখা৷ বাংলাদেশে যাঁদের কুপিয়ে মারার কোনো বিচার নেই, তাঁরা কলম পেষা ব্লগার৷ আর সাথে নাস্তিক হলে তো কথাই নেই৷ খুব অসহায় লাগে৷ বড়ই অসহায় লাগে৷ চারিদিকে শুধু মৃত্যুক্ষুধা৷ মৃত্যুর মিছিলে অনন্ত বিজয় কি শুধু আরেকটি সংখ্যাই হয়ে থাকবে? নৃশংস হত্যার এই চলমান ধারাকে সকলকে সকলের নিজস্ব অবস্থান থেকে রুখে দাঁড়াতেই হবে৷ আস্তিক, নাস্তিক, ডান, বাম সবাইকে; সবাইকেই বুঝতে হবে বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখে৷''
সাংবাদিক ফারহানা রহমান লিখেছেন, ‘‘অনন্ত বিজয়৷ তাঁর হত্যাকাণ্ডের সময় এবার আর কোনো হিজড়া পাশে ছিল না, তাই ধরা পড়েনি কেউ৷ যথারীতি পার হবে মাসের পর মাস, বছরের পর বছর, আটক হবে না কেউ, পুলিশ খুজেঁ পাবে না কাউকে? স্বরাষ্ট্র আর সেনাবাহিনীর প্রধানরা বলবেন তদন্তের আগ্রগতি হচ্ছে, তবে সেটা বলা যায় না, দেখা যায় না৷ এ সব হত্যাকাণ্ড বন্ধের জন্য আমরা কি তবে ঐ সব পদে হিজড়া সম্প্রদায় বসানোর দাবি জানাবো৷''
‘আনসার বাংলা' তাদের টুইটার অ্যাকাউন্টে হত্যার উল্লেখ করে লিখেছে, বাংলাদেশের মুজাহিদরা আল্লাহ ও তাঁর রাসুলকে (সাঃ) ব্যঙ্গকারী আরো এক ইসলাম বিদ্বেষী নাস্তিককে হত্যা করেছেন৷ সেখানে ‘আল-কায়েদা উপমহাদেশ'-এর উল্লেখ করা হয়েছে৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here