"পরমাণু হামলার আগেই ‘নাই’ হয়ে যাবে ইসরাইল"-রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৭ মে, ২০১৫

"পরমাণু হামলার আগেই ‘নাই’ হয়ে যাবে ইসরাইল"-রেডিও তেহরান

"পরমাণু হামলার আগেই ‘নাই’ হয়ে যাবে ইসরাইল"-রেডিও তেহরান

ড. বেলায়াতি ড. বেলায়াতি
 (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ড. আলী আকবর বেলায়াতি বলেছেন-পরমাণু অস্ত্র ব্যবহারের আগেই ধ্বংস হয়ে যাবে দখলদার ইসরাইল। জাপানের হিরোশিমা-নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা হামলাকে সমর্থন করে ইসরাইলি যুদ্ধমন্ত্রী মুশে ইয়ালোন বক্তব্য দেয়ার পর এ কথা বললেন তিনি। ইসরাইলও কখনো কখনো এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে দাবি করেছেন মুশে ইয়ালোন


ড. বেলায়াতি বলেছেন, ইসরাইলিরা যদি পরমাণু হামলার হুমকি দিতে চায় তাহলে তাদের জেনে রাখা উচিত এ ধরনের কোনো ভুল করার আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরাইল। কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। মার্কিন পরমাণু হামলার প্রতি ইসরাইলি সমর্থনের সমালোচনা করে তিনি বলেন- যারা নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করতে পারে, তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।

বেলায়াতি বলেন, ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা লাভ করেছে। এর ফলে এক কোটি ১০ লাখের বেশি ফিলিস্তিনি বিভিন্ন শরণার্থী শিবির ও এর বাইরে বাস করতে বাধ্য হচ্ছে।#

তেহরান রেডিও/এসএ/১৭  

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here