অনন্ত হত্যা ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের ওপর আঘাত: এইচআরডব্লিউ-নতুন বার্তা ডেস্ক - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৩ মে, ২০১৫

অনন্ত হত্যা ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের ওপর আঘাত: এইচআরডব্লিউ-নতুন বার্তা ডেস্ক

নতুন বার্তা ডেস্ক
নিউইয়র্ক: ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের ঘটনাকে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবর- অনন্ত বিজয় দাসকে ১২ মে তার কর্মস্থলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়। তিনি মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন। ওই ব্লগটি পরিচালনা করতেন আরেক মুক্ত চিন্তাকারী অভিজিৎ রায়। গত ফেব্রুয়ারি মাসে একই কায়দায় তাকেও হত্যা করা হয়েছে। গত মার্চ মাসে আরেক ব্লগার ওয়াসিকুর রহমানকে একইভাবে হত্যা করা হয়েছে।

বিৃবতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড অ্যাডাম বলেন, “ধর্মনিরপেক্ষ ব্যক্তি ও নাস্তিকদের ওপর এই ধরনের অবাধ আক্রমণ শুধু তাদের স্তব্ধই করছে না, বরং যারা বাংলাদেশে ধর্মীয় বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে চিন্তা করেন তাদের এক ধরনের হতাশাজনক বার্তা দিচ্ছে।”

ব্রাড অ্যাডাম  বলেন, বাংলাদেশ সরকারের উচিত দ্রুত এই ধরনের হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করা। ধর্মীয় স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর আঘাত সহ্য করা হবে না- এ বিষয়টি নিয়েও সরকারের বক্তব্য থাকতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে অফিসে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অনন্ত বিজয় দাশকে (৩০) কুপিয়ে হত্যা করে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।

নতুন বার্তা/মোআ

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here