মুরসিকে মৃত্যুদণ্ড দিল মিশরের আদালত-রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৬ মে, ২০১৫

মুরসিকে মৃত্যুদণ্ড দিল মিশরের আদালত-রেডিও তেহরান

মুরসিকে মৃত্যুদণ্ড দিল মিশরের আদালত-রেডিও তেহরান

মুহাম্মাদ মুরসি মুহাম্মাদ মুরসি
 (রেডিও তেহরান): মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে আজ (শনিবার) রাজধানী কায়রোর একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। মিশরের স্বৈরশাসক হোসনি মুবাররকের বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে ২০১১ সালে কারাগার ভেঙ্গে গণহারে পলায়ন এবং জাতীয় নিরাপত্তা
সংক্রান্ত তথ্য ফাঁসের কথিত অভিযোগে তাকে এ দণ্ড দেয়া হয়। মুরসির সাথে আরো শতাধিক ব্যক্তিকেও একই সাজা দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা কাতারের কাছে তথ্য ফাঁস করে দিয়েছে বলে আদালতের রায়ে বলা হয়েছে।

এ দণ্ড কার্যকর করার আগে, মতামতের জন্য মিশরের গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে। অবশ্য গ্র্যান্ড মুফতি প্রাণদণ্ড কার্যকরের পক্ষে মত দিলেও এ রায়ের বিরুদ্ধে আপিল করার অবকাশ থাকবে।

২০১১ সালে শত শত বিক্ষোভকারীকে হত্যার মামলা থেকে স্বৈরশাসক মোবারককে অব্যাহতি দেয়ার মাত্র কয়েক মাস পরই মুরসিকে প্রাণদণ্ড দেয়া হল।

এর আগে, গতমাসে মুরসিকে ২০ বছরে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১২ সালে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেয়ার কথিত অভিযোগে মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এই কারাদণ্ড দেয়া হয়।

২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি সে থেকে মিশর শাসন করছেন।

এদিকে, দু’বছর আগে একটি থানায় হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে গতমাসে  কায়রোর একটি আদালত মুরসির ২২ সমর্থককে প্রাণদণ্ড দিয়েছে। এ ঘটনায় জড়িত এক নাবালককেও আদালত ১০ বছর কারাদণ্ড দিতে দ্বিধা করে নি।#

রেডিও তেহরান/সমর/১৬

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here