
রাজশাহী ব্যুরো
নতুন বার্তা ডটকম
রাজশাহী: ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় কারাগারে বন্দী বিএনপি
নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি
রাজিউন)। নতুন বার্তা ডটকম
রোববার দুপুরে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ দাবি করছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, “রোববার দুপুর ১২টা ১০ মিনিটে নাসিরউদ্দিন পিন্টুকে হাসপাতালে আনা হয়। তখন তাকে আমরা মৃত অবস্থায় পাই। তবে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালের হৃদরোগ বিভাগে পাঠালে তারা তাকে মৃত ঘোষণা করেন।”
পিলখানা বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন করাদণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতা পিন্টু রাজশাহী কারাগারে বন্দী ছিলেন।
নতুন বার্তা/মোআ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন