মিশরে কারাবন্দি নির্যাতন, সিসি বিরোধী অভ্যুত্থানের সম্ভাবনা- রেডিও তেহরান
(রেডিও তেহরান): মিশরের আলগাদ
পার্টির প্রধান আইমান নূর বলেছেন, চলমান পরিস্থিতিতে দেশে অভ্যুত্থানের
সম্ভাবনা রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র বিরুদ্ধে
অভ্যুত্থান হতে পারে বলেও তিনি আশংকা ব্যক্ত করেন। আইমান নূর যথারীতি
আস-সিসি’র সরকারকে অবৈধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মিশর এখন রাজনৈতিক
মৃত্যুর মুখোমুখি অবস্থান করছে
।
আলগাদ পার্টির প্রতিষ্ঠিাতা প্রেসিডেন্ট
আরও বলেন, মিশর এখন রাজনৈতিক দিক থেকে জানুয়ারি বিপ্লব-পূর্বকালের অবস্থানে
তো নেই-ই বরং আরও ৫০ বছর পিছিয়ে গেছে।
এদিকে, মিশরে আস-সিসি ক্ষমতায় আসার পর শত
শত রাজবন্দি নিহত হয়েছেন বলে জেনেভাভিত্তিক একটি মানবাধিকার সংস্থা
জানিয়েছে। ব্রিটেনের মানবাধিকার সংস্থাও মিশরের কারাগারে বন্দিদের অধিকার
লঙ্ঘনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
গত ১৩ মে মিশরের কারাগারে নিহত হয়েছেন
মুসলিম ব্রাদারহুড নেতা ফরিদ ইসমাইল। চিকিৎসায় অবহেলার কারণে সাবেক এই সংসদ
সদস্যের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তার জানাযায় সমবেত মুসল্লিরা
ব্যাপক বিক্ষোভ করেছে। বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।
মিশরের কারাগারগুলোতে আরও হাজার হাজার বন্দি মৃত্যুর মুখে রয়েছে বলে ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে।#
রেডিও তেহরান/এনএম/১৫

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন