সিরিয়ায় মার্কিন কমান্ডো হামলায় আইএস নেতা নিহত-BBC NEWS - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৬ মে, ২০১৫

সিরিয়ায় মার্কিন কমান্ডো হামলায় আইএস নেতা নিহত-BBC NEWS

সিরিয়ায় মার্কিন কমান্ডো হামলায় আইএস নেতা নিহত-BBC NEWS

মার্কিন কমান্ডোরা সিরিয়ার আল-আমরে এক অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের একজন উর্ধতন নেতা আবু সায়াফ সহ আরো বেশ কয়েকজনকে হত্যা করেছে।
সিরিয়ার ভূখন্ডের ভেতরে মার্কিন বিশেষ বাহিনীর কোন আক্রমণ পরিচালনার ঘটনা এটাই প্রথম।
পেন্টাগন বলেছে, আবু সায়াফকে ধরাই এই আক্রমণের উদ্দেশ্য ছিল, যিনি ইসলামিক স্টেটের আর্থিক কর্মকান্ড পরিচালনায় ভুমিকা রাখতেন

পেন্টাগন আরো বলেছে, প্রেসিডেন্ট ওবামার অনুমোদন নিয়ে ইরাকে অবস্থানরত মার্কিন বিশেষ বাহিনী এ অভিযান চালায়, এবং ইরাকি সরকারকে জানিয়েই অভিযান পরিচালিত হয়। তবে সিরিয়া কর্তৃপক্ষকে আগে থেকে জানানো হয় নি বলে বার্তা সংস্থা রয়টার বলছে।
বলা হয়, ওই অভিযানের সময় মার্কিন বিশেষ বাহিনীর সাথে লড়াই শুরু হলে আবু সায়াফ এবং আরো বেশ কয়েকজন জঙ্গী নিহত হন।
আবু সায়াফের স্ত্রী নিজেও আইএসএর একজন সক্রিয় কর্মী বলে মনে করা হয়, এবং তাকে এ অভিযানের সময় বন্দী করা হয়েছে।
পেন্টাগন বলেছে, আবু সায়াফের স্ত্রী একজন তরুণী ইয়াজিদি নারীকে ক্রীতদাসে পরিণত করার ক্ষেত্রে ভুমিকা রেখেছিলেন।
ইয়াজিদি মহিলাটিকে আমেরিকানরা মুক্ত করেছে বলেও বলা হয়।
ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর মার্কিন বাহিনী বেশ কিছু দিন ধরেই বিমান আক্রমণ চালাচ্ছে, তবে সিরিয়ার মাটিতে নেমে অভিযান চালানোর খবর এটাই প্রথম।
এর কয়েকদিন আগেই ইরাকে এক বিমান হামলায় ইসলামিক স্টেটের দ্বিতীয় প্রধান নেতা আবদাল রহমান মুস্তাফা আল-কাদুলী নিহত হন বলে ইরাকি কর্তপক্ষ জানায়।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এ খবর নিশ্চিত করে নি।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here