সাহসী নারী কঙ্গনা-রঙ্গোলি-aajkaal.in
এ গেল কঙ্গনার গল্প। কঙ্গনা সাহসী, শক্তিশালী এবং একজন সফল নারী। কিন্তু কথিত রয়েছে, সব সফল মানুষের নেপথ্যেই আরও শক্তিশালী কারও অবদান থাকে। কঙ্গনার ক্ষেত্রে সেই মানুষ হলেন তাঁর দিদি রঙ্গোলি। রঙ্গোলি দেরাদুনের সর্বপ্রথম অ্যাসিড আক্রান্ত নারী। ২০০৬ সালে তিনি উত্তরাঞ্চল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছিলেন। কঙ্গনা তখন সবে বলিউডে পা রেখেছেন। কয়েক মাসের মধ্যেই রঙ্গোলির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অভিশাপ হয়ে নেমে এল পাড়ার এক যুবক। একদিন ক্যুরিয়ার সার্ভিসের নাম করে তাঁকে ঘরের বাইরে ডেকে তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে ওই যুবক। অ্যাসিডের প্রভাবে নষ্ট হয়ে যায় রঙ্গোলির চোখ, কান এবং মুখের ত্বক। ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্বাসনালী ও খাদ্যনালীও। মাসের পর মাস প্রায় ৫৭টি যন্ত্রণাদায়ক সার্জারি পেরিয়ে মোটামুটি স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। এখন রঙ্গোলি বোন কঙ্গনার সঙ্গেই কাজ করেন। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই বিয়ে করে সুখী হয়েছেন। ভবিষ্যতে বড় প্রোডিউসার হওয়ার স্বপ্ন দেখেন। এবং ধীরে ধীরে স্বপ্ন বাস্তবায়িত করার পথে হাঁটছেন তিনি। নারীদিবসে দুই বোনের লড়াইকে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ স্যাল্যুট জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন