ভারতে ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

ভারতে ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ

   আন্তর্জাতিক

  ভারতে ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ

http://www.dailyswadhinbangla.com/details.php?id=9219
  30, May, 2016, 4:11:1:PM
স্বাধীন বাংলা ডেস্ক: ভারতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এবার ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আজ গণমাধ্যমে প্রকাশ, ‘আত্মরা’ এবং ‘দেশ রক্ষা’র নামে ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে রাইফেল, লাঠি এবং জুডো প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

‘দুর্গা বাহিনী’র পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে- রাইফেল নয়, এয়ারগান ব্যবহার করা হচ্ছে। ১১ টি জেলা থেকে ১০০ মহিলাকে এ ধরণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ওই শিবিরে মহিলাদের পাশাপাশি তরুণীদের শামিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি কেন্দ্র বারাণসী হওয়ায় বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে।


বারাণসীতে দুর্গা বাহিনীর অস্ত্র প্রশিক্ষণের খবর পেয়ে পুলিশ ভারতী পাবলিক স্কুলে গেলেও সেখানে তারা আপত্তিকর কিছুই দেখতে পায়নি বলে দাবি করেছে।

বারাণসী পুলিশের আইজি এস কে ভগতের দাবি, ‘প্রশিক্ষণ শিবিরে কোনো আপত্তিজনক অস্ত্র পাওয়া যায়নি। এমনকি এয়ারগান বা লাঠিও পাওয়া যায়নি। মহিলাদের স্রেফ জুডো প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

যদিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও চিত্রে প্রকাশ, ‘দুর্গা বাহিনী’র ওই মহিলাদের বন্দুক এবং লাঠি চালানো শেখানোর পাশাপাশি জুডো প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আগেই বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দেয়া নিয়ে দেশে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বজরং দলের কর্মীরা যারা রাইফেল এবং তলোয়ার চালানোর প্রশিক্ষণ দিচ্ছে তারা ‘ডামি’ হিসেবে যাদের টার্গেট করছে তাদের মুখে দাড়ি এবং মুসলিম টুপি পরানো হয়েছে এবং সেখানে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। আগামী ৫ জুন উত্তর প্রদেশের সুলতানপুর, গোরখপুর, পিলভিট, নয়ডা এবং ফতেহপুরেও এ ধরণের শিবির স্থাপন করা হবে।

বজরং দলের প থেকে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় এবং নয়ডাতে সম্প্রতি শিবির স্থাপন করে কর্মীদের অস্ত্র প্রশিণ দেয়া হয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, দেশ রা করতে বা সন্ত্রাসীদের মোকাবিলা করতে দেশের নিরাপত্তা বাহিনীই যথেষ্ট। তাহলে বজরং দলের ওই অস্ত্র প্রশিণ কী উদ্দেশ্যে দেয়া হচ্ছে? এসব বিতর্ক চলার মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের প থেকে ‘দুর্গা বাহিনী’কে অস্ত্র প্রশিণ দেয়ার খবর প্রকাশ্যে আসায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here