পশ্চিমবঙ্গ এবং অসমে ৮৭ জন মুসলিম বিধায়ক নির্বাচিত - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২১ মে, ২০১৬

পশ্চিমবঙ্গ এবং অসমে ৮৭ জন মুসলিম বিধায়ক নির্বাচিত

পশ্চিমবঙ্গ এবং অসমে ৮৭ জন মুসলিম বিধায়ক নির্বাচিত

http://parstoday.com/bn/news/india-i9850
ভারতে কয়েকটি রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং অসম থেকে ৮৬ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম বিধায়ক হয়েছেন ৫৯ জন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল থেকে জয়ী হয়েছেন ৩৩ জন মুসলিম প্রার্থী, অন্যদিকে, কংগ্রেস থেকে ১৮ এবং বামফ্রন্ট থেকে ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন হল ২৯৪ টি। এর মধ্যে ৫৯ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, অসমে ১২৬ টি আসনের মধ্যে ২৮ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এআইইউডিএফ-এর মুসলিম প্রার্থী জয়ী হয়েছে ১২ জন, কংগ্রেসের ১৫ এবং ১ জন বিজেপি প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছেন। এআইইউডিএফ-এর যে ১৩ জন প্রার্থী বিজয়ী হয়েছে তাদের মধ্যে ১২ জনই মুসলিম এবং অনন্ত কুমার মালো নামে তাদের একজন অমুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, সোনাই কেন্দ্র থেকে আমিনুল হক লস্কর নামে এক বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। অন্য একটি সূত্র মতে, বিজেপি’র ২ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছে।
পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের পক্ষ থেকে ৫৬ জন সংখ্যালঘুকে বিধানসভার প্রার্থী করা হয়েছিল। এদের মধ্যে ৩৩ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। উল্লেখযোগ্য মুসলিম জয়ী প্রার্থীরা হলেন জমিয়তে ওলামায়ে হিন্দ নেতা মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং সাবেক বিচারপতি আব্দুল গনি, রাজ্যের সাবেক মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, সাবেক সংসদ সদস্য হাজি শেখ নুরুল ইসলাম প্রমুখ, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল প্রমুখ।
কংগ্রেসের জয়ীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আব্দুল মান্নান, আব্দুর রহিম কাজী, আবু হেনা, সাবিনা ইয়াসমিন প্রমুখ। বামফ্রন্টের জয়ীদের মধ্যে রয়েছেন, রাজ্যের সাবেক মন্ত্রী আনিসুর রহমান, মহসিন আলী, শেখ আমজাদ হোসেন প্রমুখ।
বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন মিডিয়াতে প্রচারণা চালানো হচ্ছিল ক্ষমতাসীন তৃণমূলের দিক থেকে সংখ্যালঘু মুসলিমরা মুখ ফিরিয়ে নেবেন। যদিও তাদের সেই অনুমান মিথ্যা প্রমাণ করে মুসলিমরা তৃণমূলের পাশেই রয়েছে বলে নির্বাচনি ফলে স্পষ্ট হয়েছে।

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২০

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here