মুসলিমরা ৪০টা করে সন্তানের জন্ম দেয়: সাক্ষী মহারাজের আজগুবি দাবি
-
বিজেপি সংসদ সদস্য সাক্ষী মহারাজ
parstoday.
ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সংসদ সদস্য সাক্ষী
মহারাজ বিতর্কিত মন্তব্য করে বলেছেন, হিন্দু দম্পতিকে ৪ সন্তানের জন্ম
দেয়ার আহ্বান জানালে দেশজুড়ে শোরগোল বেঁধে যায়। যদিও অন্য সম্প্রদায়ের
মানুষজন চার বিবি এবং ৪০ সন্তানের জন্ম দিলেও তখন কারো মুখ থেকে কথা বেরোয়
না। রোববার মথুরাতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরে সাংবাদিকদের সঙ্গে কথা
বলার সময় সাক্ষী মহারাজ ওই মন্তব্য করেন।
সাক্ষী মহারাজ অবশ্য আগেও মুসলিমদের
টার্গেট করে এ ধরণের মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। গত বছর এপ্রিলে
তিনি বলেছিলেন, ‘বন্ধ্যাকরণ আইন সবার জন্য হলেও মুসলিমরা এখনো চার বিবি এবং
চল্লিশ বাচ্চার ঐতিহ্যে চলছে। আমি চাই এবার চার বিবি এবং চল্লিশ সন্তানের
পরম্পরা নিষিদ্ধ করা হোক।’
তিনি আরো বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করতে হবে এজন্য যদি সংবিধান সংশোধনেরও প্রয়োজন হয় তাও করতে হবে।’
রোববার মথুরাতে সাক্ষী মহারাজ দাবি করেন,
‘রাজ্য সরকার একদিকে মন্দির অধিগ্রহণ করছে যদিও আবার মসজিদ নির্মাণের জন্য
অর্থ দিচ্ছে। এই দ্বিমুখী নীতি চলতে দেয়া হবে না।’
রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন,
‘যখনই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথা ওঠে তখনই সুপ্রিম কোর্টে মামলা
বিচারাধীন রয়েছে বলে বলা হচ্ছে। ভগবান শ্রীরামের মন্দিরের দ্রুত নির্মাণ
করা প্রয়োজন।’
তিনি বলেন, দুবাইতে মন্দির নির্মাণের জন্য
সেখানকার শেখ জমিন এবং অর্থ দিচ্ছে, যদিও আমরা অযোধ্যায় রাম মন্দির
নির্মাণের জন্য আদালতের দিকে তাকিয়ে রয়েছি।
কেন্দ্রীয় মোদি সরকারের দুই বছর পূর্তি
উপলক্ষে সাক্ষী মহারাজ বলেন, ‘কংগ্রেস ৬০ বছর ধরে দেশ শাসন করলেও তাদের
কাছে কেউ রিপোর্ট কার্ড চায়নি। যদিও মোদি সরকারের দুই বছর পূর্তিতেই
বিরোধীরা রিপোর্ট কার্ডের দাবি করছে।’
সন্তান জন্ম দেয়া বহুবিবাহ প্রসঙ্গে
বিবৃতিতে অবশ্য পিছিয়ে নেই শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীও। তিনিও গত বছর
এপ্রিলে অভিন্ন দেওয়ানি বিধির সাফাই দিতে বলেন, ‘যদি হিন্দুরা ৪ সন্তানের
জন্ম দেয় তাহলে মুসলিমরা ৪০ সন্তানের জন্ম দেবে। কারণ, মুসলিমদের কাছে
একাধিক বিয়ে করার অধিকার রয়েছে। এর সমাধানের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু
করা প্রয়োজন।’
হিন্দুত্ববাদীরা মুসলিম জনসংখ্যা বৃদ্ধির
আজগুবি দাবি খাড়া করলেও দেখা যাচ্ছে, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত মুসলিম
জনসংখ্যা বৃদ্ধির হার ২৯ শতাংশ হলেও ২০০১-২০১১ তে দশ বছরে এই সংখ্যা কমে ২৪
শতাংশে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন