‘ খুচরো বাজারে পণ্যের মতোই মধ্যপ্রাচ্যে বিক্রি হয়ে যাচ্ছেন ভারতীয় মেয়েরা ‘
http://banglalive.com/indian-women-being-sold-to-gulf-countries-like-in-a-retail-shop/খুচরো বাজরে য্মেন পণ্য বেচাকেনা হয়‚ ভারত থেকে মধ্যপ্রাচ্যে তেমনই বিক্রি হয়ে যাচ্ছেন মেয়েরা |‘
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে এক চিঠিতে এ কথা লিখলেন অন্ধ্র প্রদেশের
মন্ত্রী পাল্লে রঘুনাথ রেড্ডি | অনাবাসী ভারতীয় কল্যাণ মন্ত্রী রেড্ডি ভারত
সরকারের গোচরে আনতে চান সেইসব মেয়েদের সমস্যা যাঁরা পেটের দায়ে
মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পরিচারিকা হিসেবে যান |
কোনও সরকারি হিসেব না থাকলেও ধরে নেওয়া যায়‚ মোটামুটি ৬ মিলিয়ন মেয়ে এইভাবে থাকতে বাধ্য হচ্ছেন মধ্যপ্রাচ্যের ৬ দেশ‚ বাহরিন‚ কাতার‚ কুয়েত‚ সৌদি আরব‚ ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে | প্রচুর অর্থের বেতন পেতে তাঁরা এজেন্ট মারফত ওসব দেশে কাজের সন্ধান
পান | বিনিময়ে এজেন্টকেও দিতে হয় অর্থ | কিন্তু ওখানে গিয়ে দেখা দেয় নানা সমস্যা |
অনেক সময় ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওইসব দেশে থাকার দায়ে তাঁদের গ্রেফতার করা হয় | অনেকের কাছে থাকে না এক্সিট ভিসা | সংস্থান হয় না জরিমানার টাকা | ফলে তাঁদের জায়গা হয় মধ্যপ্রাচ্যের কারাগারে | অনেকের বিরুদ্ধে আবার ঝুলছে ছোটখাটো অপরাধের অভিযোগ | ফলে সবমিলিয়ে দূর থেকে দূরে চলে যায় দেশে ফেরার আশা |
মন্ত্রী রেড্ডির আবেদন‚ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ভারতীয় দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হোক‚ যাতে বিপদগ্রস্ত পরিচারিকাদের পাশে দাঁড়ানো হয় | তাঁর দাবি‚ মাত্র ১ লাখ থেকে ৪ লাখ টাকায় মধ্যপ্রাচ্যে বিক্রি হয়ে যাচ্ছেন ভারতীয় মেয়েরা | পরিচারিকা হিসেবে |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন