পীরগাছায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে একটি মহল - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

পীরগাছায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে একটি মহল

বিট্রিশ আমলের রাস্তা হঠাৎ করে বন্ধ

পীরগাছায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার  রাস্তা বন্ধ করে দিয়েছে একটি মহল

পীরগাছা (রংপুর) সংবাদদাতাঃ
রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকারের বাড়িতে যাওয়া রাস্তাটি বন্ধ করে দিয়েছে একটি মহল । এর ফলে ওই রাস্তাটি দিয়ে যাতায়াত করা কমপক্ষে ৫-৭ টি পাড়ার সাধারন জনগণে সহ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এলাকার সাধারন জনগন সোমবার দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেছেন।
মুক্তিযোদ্দা আবুল কাশেম সরকার নয়া দিগন্তকে বলেন, বিট্রিশ আমল থেকে আমাদের বাপ-দাদারা এই রাস্তটি দিয়ে যাতায়াত করতো কিন্তু হঠাৎ করে ২৬ এপ্রিল দুপুরে স্থানীয় মোখলেছুর রহমান সহ স্থানীয় আরো কয়েকজন রাস্তাটি তাদের বলে দাবি করে যাতায়াত বন্ধ করে দিয়েছেন । এর ফলে সুন্দর ,
খেড়বাড়ি. পশ্চিম পাড়া, বোটলা পাড়া, দেউটি,মহিষমুড়ি, কিসামত সেচা কান্দি, পশ্চিম সুন্দর ,সর্দার পাড়া, সুন্দর উত্তর পাড়া,সুন্দর বাজার এলাকার সহ আশে পাশের বিভিন্ন পাড়ার শিক্ষর্থী সাধারন মানুষ এবং ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
তিনি আরো বলেন, ওই দিন দিবাগত রাত ১১ টার দিকে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই গিয়ে এলাকাটি পরিদর্শন করেছেন এবং এলাকাবাসির কাছ থেকে মৌখিক ভাবে কথা শুনার পড়ে মোখলেছুর রহমানকে তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং আপনি অতি তাড়া তাড়ি রাস্তাটি সাধারন মানুষের জন্য উন্মক্ত করে দেন বলে তাগিদ দিয়ে তিনি চলে আসলেও গতকাল সোমবার পর্যন্ত রাস্তাটি উন্মক্ত করে দেয়নি ওই মহল টি।
তিনি আরো বলেন ,মোখলেছুর রহমান দাবি করছেন আমার বাপ-দাদার জমিতে রাস্তাটি , আমরা এতদিন রাস্তাটি ব্যবহার করতে দিয়েছি আর দিতে পাড়বো না।
তিনি এসময় শত শত মানুষের দিকে লক্ষ রেখে হলেও বিট্রিশ আমলের রাস্তাটি সবার জন্য উন্মক্ত করার জন্য সংশ্লিষ্ঠর কতৃপক্ষের কাছে দাবি জানান। 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here