হিন্দুদের রক্ষা করার নামে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বজরং দল
-
বজরং দলের কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ
http://parstoday.com/bn/news/india-i10165
ভারতের উত্তর প্রদেশে হিন্দুদের রক্ষা করার নাম
করে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আজ (সোমবার) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, উত্তর প্রদেশের অযোধ্যায়
বজরং দলের শিবিরে রাইফেল, তলোয়ার এবং লাঠি চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সম্প্রতি অযোধ্যাতে একটি শিবির
স্থাপন করা হয় এবং সেখানে কর্মীদের বিভিন্ন ধরণের অস্ত্র প্রশিক্ষণ দেয়া
হয়। আগামী ৫ জুন সুলতানপুর, গোরখপুর, পিলভিট, নয়ডা এবং ফতেহপুরেও এ ধরণের
শিবির স্থাপন করা হবে।
বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা
এবং তারা সহিংসতা এবং মারামারিতে জড়িয়ে পড়ায় প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে
আসে। বিশেষ করে তাদের ওপর ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা তথা
দাঙ্গার অভিযোগ রয়েছে। প্রত্যকে বছর ভ্যালেন্টাইন ডে’তে যুবক-যুবতীদের
সঙ্গে দুর্ব্যবহার করা তথা নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে বজরং
কর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে গো-রক্ষার ওপরও কর্মসূচি চালানো হচ্ছে। এর আগে
তারা কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে প্রচারণা চালানোসহ ‘ঘর ওয়াপসি’ নিয়ে আন্দোলন
শুরু করলে সেসময় এসব নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন
আসন্ন। রাজ্যটিতে ক্ষমতাসীন সপাকে পরাজিত করে হিন্দুত্ববাদী বিজেপি এখানে
ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ধর্মীয় মেরুকরণকেই তারা অন্যতম হাতিয়ার
করে ময়দানে নামতে চলেছে। তার আগেই শুরু হয়ে গেল বজরং দলের অস্ত্র মহড়া।#
পার্সটুডে/এমএএইচ/এআ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন