বাংলাদেশে ১০ বিশিষ্টকে খুনের হুমকি জঙ্গিদের - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২১ মে, ২০১৬

বাংলাদেশে ১০ বিশিষ্টকে খুনের হুমকি জঙ্গিদের

বাংলাদেশে ১০ বিশিষ্টকে খুনের হুমকি জঙ্গিদের

শনিবার ২১ মে, ২০১৬ ইং
aajkaal‌http://aajkaal.in/
আজকালের প্রতিবেদন:‌ বাংলাদেশের  ইসলামি জঙ্গিদের নিশানায় এবার দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি। চিঠি লিখে তাঁদের হত্যার হুমকি দিল আল কায়দার বাংলাদেশ শাখা আনসারুল্লাহ বাংলা টিম ১৩। যাঁদের হুমকি চিঠি পাঠানো হয়েছে, তাঁরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কাবেরী গায়েন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ জাফর ইকবাল, জগন্নাথ হলের অধ্যক্ষ অসীম সরকার, সাংসদ তারানা হালিম ও ইকবালুর রহিম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ
সরকার। এ ছাড়াও এ তালিকায় বিকাশ সাহা ও পল্টন সুতার নামের আরও দুই ব্যক্তির নাম রয়েছে। ঢাকা জি পি ও থেকে পোস্ট করা ওই চিঠিতে লেখা, ‘‌মৃত্যুর জন্য প্রস্তুত হও’‌। চিঠিতে প্রত্যেকের বিরুদ্ধেই নাস্তিকতা এবং ইসলাম–বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। চিঠি পেয়ে আতঙ্কিত জগন্নাথ হলের অধ্যক্ষ অসীম সরকার। তিনি বলেছেন, উদ্বিগ্ন তিনি। আজ দুপুরের দিকে চিঠিটা এসেছে, সেখানে ১০ জনের একটি তালিকা করা হয়েছে। সেই তালিকায় তাঁর নাম ৪ নম্বরে। তাঁকে হিন্দু মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে।‌ তবে এই হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, ‌হত্যার হুমকি তাঁর জন্য নতুন কিছু নয়। তাই তিনি ভয় পাচ্ছেন না। বাংলাদেশে আনসারউল্লাহ বাংলা টিম একটি নিষিদ্ধ সংগঠন। কিন্তু সম্প্রতি ব্লগার অনন্তবিজয় দাশ, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমানকে হত্যার দায় স্বীকার করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা নিজেদের আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা বলেও পরিচয় দিয়েছে। তবে ওই ব্লগারদের যারা হত্যা করেছিল, তারা এই হুমকির সঙ্গে জড়িত নয় বলেই মনে করছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘‌‌যাঁদের হুমকি দেওয়া হয়েছে, তাঁদের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না।’‌ শাহবাগ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।‌

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here