ইইউ'র কাছেও ভোট জালিয়াতির বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

ইইউ'র কাছেও ভোট জালিয়াতির বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে

( নতুন বার্তা )    আলম হুসান, ব্রাসেলস থেকে

ব্রাসেলস: বাংলাদেশে তিন সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

বুধবার রাতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এর আগে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবৃতি দিয়ে বলেছে- সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন তার বিবৃতিতে বলেছে- ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের পছন্দমতো ভোটদানের সুযোগ দেয়া হয়নি। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল।

একইসঙ্গে নির্বাচনের সকল অনিয়ম ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও দাবি জানিয়েছে ইইউ।

বিবৃতিতে ইইউ আশা প্রকাশ করে রাজনৈতিক দলগুলো সকল প্রকার সহিংসতা, চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক রাজনৈতিক আচরণ করবে।

নতুন বার্তা/এসএ

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here