চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের শাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত খোদাদ্রোহী সরকারের নির্যাতন ইসলামী আন্দোলনকে আরো গতিশীল করে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের শাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত খোদাদ্রোহী সরকারের নির্যাতন ইসলামী আন্দোলনকে আরো গতিশীল করে

চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের শাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

খোদাদ্রোহী সরকারের নির্যাতন ইসলামী আন্দোলনকে আরো গতিশীল করে


শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো’তাছিম বিল্লাহ বলেন, যুগে যুগে খোদাদ্রোহী ও পাপিষ্ট ক্ষমতাসীনরা ইসলাম ও ইসলামী আন্দোলনের উপর নির্যাতন চালিয়েছিল। মুমিন মুজাহিদদের কোন অবস্থাতেই আন্দোলন থেকে বিন্দু পরিমাণ দূরে সরাতে পারেনি। বরং খোদাদ্রোহী সরকারের নির্যাতন নিষ্পেষণ ইসলামী আন্দোলনকে আরো গতিশীল করে তুলেছিল। তাই বর্তমান সরকারকেও ইসলামী আন্দোলনের উপর সকল ষড়যন্ত্র বন্ধ করে ইসলামের সুশীতল ছায়ায় আসার আহবান জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের থানা শাখা ও সাথী শাখার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা সভাপতি জাওয়াদ মাহমুদের সভাপতিত্বে সেক্রেটারী আলী আদনানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের সাবেক জেলা সভাপতি ও লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল হোসাইন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের জাহেদুল ইসলাম, আজাদ চৌধুরী, আরমান হোসাইন ইলাহী, ফয়সাল হামিদ, মিছবাহুর রহমান, হাসিব আল হাসান ও আবু রায়হান প্রমুখ।
নেতৃবৃন্দ আরো বলেন, নবী-রাসূলদের উপর কাফির মুশরিকরা বিরামহীন নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল। বর্তমান সময়েও আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলাম ও ইসলামী আন্দোলনকে চিরতরে বন্ধ করার লক্ষ্যে ক্ষমতাসীন হওয়ার পর থেকে নির্যাতন করে যাচ্ছে। এতো নির্যাতন পরেও ইসলামী ছাত্রশিবিরের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ইনশাআল্লাহ। বরং তাদের পরিকল্পিত হত্যা ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে যাচ্ছেন আন্দোলনের নেতাকর্মীরা। আমরা অনেক নেতৃবৃন্দকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে হারিয়েছি। কিন্তু আর হারাতে দিতে পারি না। প্রত্যেকটি হত্যার জন্য সরকারকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। তাদের প্রতিটি রক্তের কণার বদৌলতে এদেশে ইসলাম বিজয় হবে। তাই সকলকে নির্যাতন নিষ্পেষণের মধ্যে আল্লাহর সাহায্য নিয়ে আন্দোলন চালিয়ে নেয়ার আহবান জানান।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here