পীরগাছা প্রতিনিধি
ধর্মভাই সেজে দশ লাখ টাকা চুরি
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, উপজেলার চন্ডিপুর গ্রামের মো. নাজমুল হাসানের সঙ্গে তাম্বুলপুর ইউনিয়নের দক্ষিণ পূর্ব দেবুর আবু তাহেরের ‘ধর্মভাই’ সম্পর্ক তৈরি হয়। তাদের সম্পর্ক এমন গভীর ছিল যে একে অন্যের কাছে সব কথা বলত। এক পর্যায়ে নাজমুলের বিদেশ যাওয়ার জন্য সংগৃহীত করা টাকা কোথায় রাখা হয় সেটিও জানতে পারেন আবু তাহের।
পুলিশের ধারণা, বাকি টাকা নিয়ে আবু তাহেরের স্ত্রী শেফালী বেগম পলাতক। তাকে গ্রেফতার এবং সব টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন