অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা চলছে আমেরিকায় - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা চলছে আমেরিকায়

(রেডিও তেহরান): আমেরিকার ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বৃহত্তম শহর বাল্টিমোরে একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে। এর ফলে একটি কমিউনিটি সেন্টার ও কয়েকটি ফ্ল্যাট পুড়ে গেছে। শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ার একদিন পরই এ ঘটনা ঘটলো। এতে কারা আগুন লাগিয়েছে তা স্পষ্ট নয়। বাল্টিমোর শহরে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর পর গতকাল থেকে সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এর পরপরই সপ্তাহব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শহরে জরুরি অবস্থাও জারি রয়েছে।

১৯৬৮ সালে অজ্ঞাত ব্যক্তির গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং নিহত হওয়ার পর যে দাঙ্গা দেখা দিয়েছিল, তার চেয়েও বড় দাঙ্গা শুরু হয়েছে বাল্টিমোরে। ফ্রেডি গ্রে নামের ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এক তরুণ পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল মারা গেছে। গতকাল (সোমবার) ছিল ফ্রেডি গ্রের শেষকৃত্য অনুষ্ঠান। তার শেষকৃত্যকে কেন্দ্র করেই শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। শহরে লুটপাট ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে। ফ্রেডি গ্রে পুলিশি হেফাজতে কিভাবে এত গুরুতর জখম হলেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন, সে বিষয়টি তদন্ত করে দেখছে দেশটির বিচার বিভাগ।

সাম্প্রতিক সময়ে আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে বেশ কজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। এরপরই মার্কিন পুলিশ প্রশাসনের বর্ণবাদী আচরণ আবারও সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here