রাজার ফরমানে বদলে গেল সৌদি যুবরাজ- পররাষ্ট্রমন্ত্রী - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

রাজার ফরমানে বদলে গেল সৌদি যুবরাজ- পররাষ্ট্রমন্ত্রী

(রেডিও তেহরান): সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ বুধবার এক ফরমান বলে দেশটির যুবরাজ হিসেবে মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আলে সৌদ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবদেল বিন আহমেদ আলে জুবাইয়রকে নিয়োগ দিয়েছেন। আলে জুবাইয়র এর আগে আমেরিকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।


একই ফরমানে দেশটির যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজকে যুবরাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। ফরমানে ৬৯ বছর বয়সি প্রিন্স মুকরিনের কাছ থেকে উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও কেড়ে নেয়া হয়। এ ছাড়া, অপসারণ করা হয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সৌদ আল ফয়সাল বিন আবদুল আজিজ আলে সৌদকে।  সৌদ আল ফয়সাল চার দশক ধরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্যগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন বলে ফরমানে দাবি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ৫৫ বছর বয়সি নতুন যুবরাজ নায়েফ উপ প্রধানমন্ত্রীর পাশাপাশি  দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে ফরমানে উল্লেখ করা হয়েছে।

প্রিন্স মুকরিন হলেন সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের শেষ ছেলে। তাকে অপসারণের মধ্য দিয়ে সৌদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন সৌদি রাজবংশের দ্বিতীয় প্রজন্ম বা আবদুল আজিজের নাতিরা। এই প্রথম আবদুল আজিজের কোনো নাতিকে যুবরাজ করা হলো। 

এ নিয়োগের মধ্য দিয়ে দেশটির ক্ষমতার ওপর সৌদি রাজ পরিবারের সৌদাইরি শাখার নিয়ন্ত্রণ জোরদার হলো। সাবেক রাজা আবদুল্লাহ’র সময়ে এ শাখার প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছিল।

এদিকে, ফরমানে নিজ ছেলে প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে উপ যুবরাজ হিসেবে নিয়োগ দিয়েছেন সৌদি রাজা। প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং ইয়েমেনে সৌদি জোটের বিমান আগ্রাসন তারই নেতৃত্বে অব্যাহত রয়েছে। সম্প্রতি ৯০ বছর বয়সি আবদুল্লাহ বিন আবদুল আজিজ মারা যাওয়ার পর সৌদি সিংহাসনে বসেন রাজা সালমান বিন আবদুল আজিজ।

দুই বাংলার সবচেয়ে ব্যায়বহুল চলচ্চিত্র “অগ্নি-২”বিডিমর্নিং ডেস্কঃ

‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী চলচ্চিত্র “অগ্নি-২” হবে দুই বাংলার সবচেয়ে ব্যায়বহুল চলচ্চিত্র,’ জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ । গতকালকে অফিসিয়ালি প্রকাশ পেয়েছে ‘অগ্নি-২’ সিনেমার পোস্টার ।ইফতেখার চৌধুরী’র পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রধান ভুমিকায় অভিনয় করছেন এপার বাংলার নায়িকা মাহিয়া মাহি এবং ওপার বাংলার নায়ক ওম । ছবিটির বেশীরভাগ দৃশ্যধারন করা হয়েছে থাইল্যান্ডে । যার মধ্যে রয়েছে ছবির পাঁচটি গান । এছাড়া সিনেমার বাকি অংশের শুটিং হবে ভারতের বিভিন্ন জায়গায় । জানা যায় অঙ্গি-২ সিনেমায় রয়েছে আগের পর্ব থেকে অনেক বেশি অ্যাকশন ও রোমাঞ্চকর ঘটনা । জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি চলচ্চিত্রটিতে প্রযোজনা করছেন ভারতের এসকে মুভিজ । ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহ গুলোতে প্রকাশ পাবে অগ্নি-২ ।
- See more at: http://www.bdmorning.com/entertainment/1132#sthash.wGOXM6ZZ.dpuf

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here