পীরগাছায় সচিব পরিচয় দিয়ে প্রতারণা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

পীরগাছায় সচিব পরিচয় দিয়ে প্রতারণা

পীরগাছায় সচিব পরিচয় দিয়ে প্রতারণা

 পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং মানবতার সেবায় আমরা ( মাসেআ)-এর পরিচালক মোঃ রফিকুল হাসানকে আর্থিক সহযোগিতা করার নামে প্রতারনা  করেছেন  নিজেকে প্রধানমন্ত্রির কার্যালয়ের সচিব পরিচয়দিয়ে মোঃ জাহিদ হোসেন  নামের এক ব্যক্তি। এমন অভিযোগ নিয়ে গতকাল বিকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদসম্মেলন করেছেন ওই প্রভাষক।
সম্মেলনে তিনি  সাংবাদিকদের বলেন,  আমি মানবতার সেবায় আমরা (মাসেআ) এর পক্ষ থেকে প্রথম আলোতে বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসানের “ জনসংখ্যা আর কত বাড়লে সরকার সজাগ হবে?” লেখা কলাম টি ২৭ আগষ্ঠ/২০১৬ থেকে ফটোকপি করে  ট্রেন , বাস সহ বিভিন্ন স্থানে প্রচার করতে থাকি। এর ফলে এলাকায় বিষয়টি সবার নজরে আসে । তিনি এসময় বলেন আমি কমপক্ষে ১৩ হাজার ফটোকপি বিতরন করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি। 

এমতাবস্থায় গত ১১ নভেম্বর/২০১৬ ( মোবাইল নং- ০১৯৮১০৩০৯৩৫) এক ভদ্রলোক নিজেকে প্রধানমন্ত্রির কার্যালয়ের সচিব এবং তার নাম  মোঃ জাহিদ হোসেন পরিচয় দেন। আমাকে জানান আমার প্রচারিত নিবন্ধনটি তিনি পেয়েছেন। আলাপের এক পর্যায়ে জানতে চান কেউ আমাকে সহযোগিতা করেন কি-না।  নেতিবাচক জবাব পেলে তিনি আমাকে সহযোগিতা করার প্রস্তাব দেন এবং আমার কাছে একটি ব্যাংক হিসাব নম্বর চান। গত ১৩ নভেম্বর/২০১৬ ইং তারিখে অগ্রণী ব্যাংকে একটি হিসাব নম্বর খুলে তাকে দিই, যাহা ২২২৬৮। তিনি আমাকে ধন্যবাদ দিয়ে আশা দেন  অচিরেই আমার নম্বরে ১০ হাজার টাকা পাঠাবেন। পরবর্তীতে তিনি আমার কাছে কলেজের প্রত্যায়ন পত্র , নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্র এবং ২ কপি ছবি চান। তার কথা মোতাবেক ২০ নভেম্বর/২০১৬ ইং তারিখে “লালমনির হাট এক্সপ্রেসে” গার্ডের মাধ্যমে পাঠিয়ে দিই। এখন তিনি আর মোবাইল রিসিভ করছেন না। বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here